সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে ৬ হাউজবোটকে অর্থদণ্ড

অবৈধভাবে প্রবেশের দায়

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে ৬ হাউজবোটকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৪/০৮/২০২৬ ২১:০৪:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ও রামসার সাইটের সংরক্ষিত অংশে অবৈধভাবে প্রবেশের দায়ে ৬টি পর্যটকবাহী হাউজবোটকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ আগষ্ট) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান-এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় প্রবেশ ও পরিবেশ দূষণের দায়ে ৬টি হাউজবোটের বিরুদ্ধে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা করে তাহিরপুর থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান জানান, অভিযানের পাশাপাশি টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী হাউজবোটের যাত্রী ও পর্যটকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। তিনি বলেন, রামসার সাইট ও টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

শামসুল আলম আখঞ্জী / মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad