তাহিরপুর থেকে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার

তাহিরপুর থেকে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৬/০৮/২০২৬ ১৬:০২:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ফকিরনগর গ্রামে অভিযান চালিয়ে মাদক সম্রাট পরিচিত আবদুল কুদ্দুসের বাড়ি থেকে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় নাসির উদ্দীন (পাতার) বিড়ি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রামবাসী, মাদক নির্মূল কমিটি ও মাদকবিরোধী ঐক্য পরিষদ তাহিরপুরের একটি যৌথ দল ফকিরনগর গ্রামের শব্দর আলীর ছেলে কুদ্দুস মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এসব বিড়ি উদ্ধার করে। পরে উদ্ধার করা বিড়ি বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সজলের কাছে হস্তান্তর করা হয়।

অভিযানের খবর পেয়ে পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যান কুদ্দুস মিয়া। এসআই সজল জানান, উদ্ধার হওয়া ভারতীয় বিড়ির ঘটনায় কুদ্দুস মিয়ার বিরুদ্ধে অবৈধ বিড়ি ও মাদকদ্রব্য আইনে মামলা করা হবে।

স্থানীয় মাদকবিরোধী সংগঠনের সদস্যরা জানান, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে তাদের অবস্থান 'জিরো টলারেন্স' এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এলাকাবাসীর অভিযোগ, কুদ্দুস দীর্ঘদিন ধরে মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে থেকেই একাধিক মামলা রয়েছে।

শামসুল আলম আখঞ্জী/ ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad