বড় লিডের পথে বাংলাদেশ, চাপে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বল হাতে দাপট দেখানোর পর এবার ব্যাটিংয়েও চলছে বাংলাদেশের দাপট। মুমিনুল হক সৌরভ মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছেন। তবে তরুণ তানজিদ হাসান তামিম হাফ সেঞ্চুরি পেরিয়ে সেঞ্চুরির অপেক্ষায়। অপর দিকে তাকে ভালো সঙ্গ দিচ্ছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সব মিলিয়ে ডারউইন টেস্টে বড় লিডের পথে বাংলাদেশ।
আজ টেস্টের দ্বিতীয় দিনে ২ উইকেটে ১৮১ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। অর্থাৎ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে আর মাত্র ১৭ রান পিছিয়ে আছে বাংলাদেশ, হাতে এখনো ৮টি উইকেট। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ একাই নেন ৬ উইকেট। বাংলাদেশসংবাদ
ডারউইনে আজ দ্বিতীয় দিনের খেলা শুরুর সময় মুমিনুল হক অপরাজিত ছিলেন ৩৫ রানে, তানজিদ হাসান তামিম অপরাজিত ছিলেন ৩২ রানে। দিনের শুরু থেকে অজি পেস সামলে দারুণভাবে এগিয়েছেন দুজন। তবে ফিফটি থেকে মাত্র ১ রান দূরে থাকতে জস হ্যাজেলউডের বলে ক্যাচ তুলে দেন মুমিনুল। ৯৫ বল খেলে ৮টি চারে তার ইনিংসটি থেমেছে ৪৯ রানের মাথায়।
তবে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা তানজিদ হাসান তামিম ভুল করেননি। ফিফটি পূর্ণ করার পর সেঞ্চুরির দিকেও এগিয়ে যাচ্ছেন তামিম। লাঞ্চের আগে ৭৪ রানে অপরাজিত তরুণ ওপেনার। অপর প্রান্তে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত ২২ রানে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: