অন্যায়কারীকে আইনের আওতায় আনার দাবি: রিজভীর

অন্যায়কারীকে আইনের আওতায় আনার দাবি: রিজভীর

প্রথম ডেস্ক

২৬/০৮/২০২৬ ১২:৪১:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মানুষ খেয়ে পরে আইনি শ্বাসন নিশ্চিত চায়। যেই অন্যায় করুক অন্যায়কারীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার (২৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন।

মন্ত্রীরা ও সরকারি সকল সদস্য জবাবদিহিতার সাথে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন ভারপ্রাপ্ত মহাসচিব।

এসময় রিজভী, রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করায় সরকারকে ধন্যবাদ জানান।

সামগ্রিক পরিস্থিতি খারাপ না হলেও এখান থেকে উত্তরন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

আর স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন যে অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী পাওয়া গেছে সেই অবস্থা থেকে জনগণের আকাঙ্খা পূরনে কাজ করছে।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার কাজ করে যাচ্ছে। যৌক্তিক সময়ের মধ্যে প্রতিটি ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

সরকারের প্রথম ৬ মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে দাবি করে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার কথাও জানান তিনি।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad