অপারেশন ক্লিনহার্টের কথা বলে তোপের মুখে ইসহাক সরকার

অপারেশন ক্লিনহার্টের কথা বলে তোপের মুখে ইসহাক সরকার

প্রথম ডেস্ক

২৪/০৮/২০২৬ ১৫:৩২:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য ‘অপারেশন ক্লিনহার্টের’ মতো কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান শীর্ষ নেতা মোহাম্মদ ইসহাক সরকার।

সোমবার (২৪ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ইসহাক সরকারের পোস্টের নিচে বিভিন্ন ধরনের মন্তব্য করেন নেটিজেনরা। কেউ তাঁর বক্তব্যের সমালোচনা করেছেন, আবার কেউ বিদ্রুপ করেছেন।

একজন মন্তব্য করেন, ‘সবার আগে ইসহাক সরকার।’ এর জবাবে আরেকজন লেখেন, ‘ইসহাক, তোমার হোগায় আগুন দিছে!’

আরেকজন মন্তব্য করেন, ‘এটা চলাচলের তো স্যার, আপনি আগে সিরিয়ালে থাকবেন। বুঝে-শুনে বলছেন তো, নাকি আইডি হ্যাক হয়েছে? পরে আবার অ্যাডমিনকে দোষ দেবেন না।’

অন্য একজন লেখেন, ‘দেইখেন, আপনি আবার ক্লিন হয়ে যায়েন না!’

এ ছাড়া কবির শেখ নামে একজন ইসহাক সরকারের উদ্দেশে দীর্ঘ মন্তব্য করেন। সেখানে তিনি ইসহাক সরকারের বিএনপিতে থাকা, কারাবন্দি অবস্থায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে আচরণ এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে অর্থ আদায়সহ বিভিন্ন অভিযোগ তোলেন।

কবির শেখের অভিযোগ, ‘যখন ভাই, আপনি বিএনপিতে ছিলেন, তখন আপনি কারাগারে ছিলেন। বিভিন্ন জায়গা থেকে আপনার সমাবেশে লোকজন আসত। যাদের দিয়ে আপনি দল পরিচালনা করাতেন, তারা ছিল চরিত্রহীন দালাল। শত শত কর্মীর কাছ থেকে জমানো টাকা এবং জোর করে অর্থ আদায় করত।’

তিনি আরও অভিযোগ করেন, ‘আপনার জেলখানায় থাকার সময় অনেক ছাত্রদল কর্মীর সঙ্গে বেইমানি করেছে তারা। কর্মীদের আত্মচিৎকার সৃষ্টিকর্তার কাছে কবুল হয়ে গেছে। আপনার ওপর আল্লাহর লানত হোক। আমাদের জীবনটা আপনি ধ্বংস করে দিয়েছেন, ভাই। আপনার গ্রুপের যারা হাই-লেভেলের সদস্য ছিল, তারা ছিল চরম পর্যায়ের দালাল।’

তবে এসব মন্তব্য ও অভিযোগের বিষয়ে ইসহাক সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad