দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক
ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার (০৪ অক্টোবর) দিল্লিতে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন জয়শঙ্কর নিজেই। তিনি জানান, বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বিদায়ী সাক্ষাতে স্বাগত জানিয়েছেন তিনি।
দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি হাইকমিশনারের ভূমিকার প্রশংসা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দায়িত্ব পালনের সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে তার অবদানের কথাও উল্লেখ করেন জয়শঙ্কর।
বিদায়ী সাক্ষাতে রিয়াজ হামিদুল্লাহর পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: