মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে এনসিপি নেতার পদত্যাগ

মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে এনসিপি নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৪/১০/২০২৬ ১৬:৩৬:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সামায়েল রহমান। শনিবার (৩ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার বিষয়টি জানান সামায়েল।

পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে ফেসবুক পোস্টে তিনি বলেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে জাতীয় নাগরিক পার্টি, মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছি।

দলীয় দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে ভবিষ্যতেও দলের প্রতি তার শুভকামনা ও সমর্থন অব্যাহত থাকবে বলে জানান। সামায়েল রহমান তার পোস্টে আরও লিখেছেন, এতদিন সততা ও নিষ্ঠার সাথে দলীয় দায়িত্ব পালনে যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ভবিষ্যতে দলের প্রতি আমার শুভকামনা ও সমর্থন সবসময় অব্যাহত থাকবে।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad