বড়লেখায় ভারতীয় ২ ষাঁড় বাছুর উদ্ধার, চোরাকারবারিদের পলায়ন

বড়লেখায় ভারতীয় ২ ষাঁড় বাছুর উদ্ধার, চোরাকারবারিদের পলায়ন

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৪/১০/২০২৬ ২১:১৬:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা দুটি ষাঁড় বাছুর আটক করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার সাতকরাকান্দি এলাকায় এ অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতকরাকান্দি এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত পার করে অবৈধভাবে আনা দুটি ষাঁড় বাছুর উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি আগে থেকে টের পাওয়ায় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকেই ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি।

বড়লেখা থানা-পুলিশ জানায়, উদ্ধার করা গবাদিপশুগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে গরু-মহিষ পাচার রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

হিফজুর রহমান/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad