ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস

ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস

প্রথম ডেস্ক

০৪/১০/২০২৬ ১৬:৫৪:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। নৈশভোজে ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও জুবাইদা রহমানের ওঠা ছবি প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশের পর এবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ছবিটি শেয়ার করে।

রোববার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিটি নিজেদের পেজে শেয়ার করে মার্কিন দূতাবাস।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত বিশ্বনেতা ও তাদের স্বামী-স্ত্রীদের সম্মানে গত ২২ সেপ্টেম্বর এ নৈশভোজের আয়োজন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ওই সময় জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রীদের নিয়ে একটি বিশেষ বৈঠকেরও আয়োজন করেন মেলানিয়া ট্রাম্প। সেখানে শিশুদের কল্যাণে তার উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ তুলে ধরেন তিনি। একই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের ফার্স্ট লেডিদেরও এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটিই ছিল তার প্রথম ভাষণ।

সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক ও পার্শ্ববৈঠকে অংশ নেন। এসব বৈঠকে তিনি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সফর শেষে ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

পূজা বাড়াইক/প্রসি-26

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad