প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি: আমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বিএনপি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান।
তিনি বলেন, গণতান্ত্রিক সংস্কারের জন্যই বিএনপিকে এবার ভোট দিয়েছে জনগণ।
শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর বাংলা মোড়ে নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহিদ নাজিরউদ্দীন জেহাদ এর শাহাদতবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি।
স্বৈরাচারী আমলে দেশ বারবার মুখ থুবড়ে পড়েছে উল্লেখ করে আমান বলেন, এবারের নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে৷
আমান উল্লাহ বলেন, ‘১৯৯০ সালে স্বৈরাচার এরশাদের পতনের পর গণতন্ত্র উদ্ধার হলেও আওয়ামী লীগ আবারও স্বৈরাচার হয়ে ফিরে এলো। শতশত গুম খুনের পর চব্বিশে ছাত্র-জনতার অভ্যুত্থানে আবারো রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার করতে হয়েছে। এভাবে আর রক্ত দেয়া যাবে না।’
১৯৯০ সালে খালেদা জিয়ার ডাকে শচিবালয় ঘেরাও কর্মসূচিতে মিছিলকে লক্ষ করে এরশাদ সরকারে প্রশাসন গুলি চালায় বলে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘সেদিন দ্বৈনিক বাংলা মোড়ে গুলিবিদ্ধ হলে শহিদ হন জিহাদ। স্বৈরাচার এরশাদের পতনে শহিদ জিহাদ ছিলেন পথ প্রদর্শক।’
এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন্নবী খান সোহেল এবং ৯০-এর ছাত্রনেতারা। শহীদের স্মৃতিতে শ্রদ্ধা জানান ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: