বসনিয়ার সীমান্ত পুলিশের জালে ৬৮ বাংলাদেশি নাগরিক

বসনিয়ার সীমান্ত পুলিশের জালে ৬৮ বাংলাদেশি নাগরিক

প্রথম ডেস্ক

১০/১০/২০২৬ ১১:১৫:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পূর্ব ইউরোপের দেশ বসনিয়া-হারৎসেগোভিনায় চলতি বছরের প্রথম তিন মাসে অনিয়মিত বা অবৈধ উপায়ে সীমান্ত পারাপার করতে গিয়ে কিংবা প্রবেশের চেষ্টার সময় শনাক্ত হওয়া অভিবাসীর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশটির মন্ত্রিপরিষদ কর্তৃক গৃহীত ‘দেশটিতে অভিবাসন পরিস্থিতি’ শীর্ষক এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রকাশিত এই তালিকায় বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের উপস্থিতি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে বসনিয়ার সীমান্ত পুলিশ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় মোট ১ হাজার ১৯৩ জন অভিবাসীকে শনাক্ত করেছে। এর মধ্যে বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি ৬৮ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন, যারা ঝুঁকিপূর্ণ উপায়ে সীমান্ত পারাপারের চেষ্টা করছিলেন।

অনিয়মিত সীমান্ত পারাপারের চেষ্টায় সবচেয়ে এগিয়ে রয়েছে মিসরের নাগরিকেরা (১৩৬ জন)। এছাড়া তালিকায় আফগানিস্তানের ১১৫ জন, পাকিস্তানের ১১৩ জন, বাংলাদেশের ৬৮ জন এবং তুরস্কের ৬৩ জন নাগরিকের নাম রয়েছে।

দেশটির বিদেশি নাগরিকবিষয়ক পরিষেবার পরিসংখ্যানে আরও জানানো হয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে বসনিয়া-হারৎসেগোভিনায় সর্বমোট ৩ হাজার ৪৬৮ জন অভিবাসীর তথ্য নথিভুক্ত করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৬৬ শতাংশ বেশি। পাশাপাশি দেশটির অস্থায়ী অভ্যর্থনা কেন্দ্রগুলোতে অবস্থানরত অভিবাসীর গড় সংখ্যাও ৫৮১ জন থেকে বেড়ে ৯২৪ জনে দাঁড়িয়েছে।

অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্ত সুরক্ষা জোরদার করতে বসনিয়া-হারৎসেগোভিনা সরকার ইতোমধ্যে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা কৌশল এবং কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় সীমান্তে নজরদারি বৃদ্ধি, আন্তসীমান্ত অপরাধ দমন এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad