জামালগঞ্জ উপজেলা প্রশাসনের ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুমের উদ্বোধন

জামালগঞ্জ উপজেলা প্রশাসনের ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুমের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি,জামালগঞ্জ

১২/১০/২০২৬ ১০:৫৪:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয়ে সেবাগ্রহীতা মা ও শিশুদের বিশেষ সুবিধা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ব্রেস্ট ফিডিং রুম ও ওয়েটিং রুম চালু করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কক্ষ দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের পরিকল্পনা ও বাস্তবায়নে এই জনবান্ধব উদ্যোগ নেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিদিন বিভিন্ন সরকারি সেবা নিতে নানা বয়oo ও শ্রেণি-পেশার মানুষ কার্যালয়ে আসেন। বিশেষ করে অনেক মা তাঁদের ছোট শিশুদের সঙ্গে নিয়ে আসলেও নির্দিষ্ট ও নিরাপদ স্থানের অভাবে শিশুকে বুকের দুধ পান করাতে গিয়ে অস্বস্তি ও ভোগান্তিতে পড়তেন।

পাশাপাশি সাধারণ মানুষের জন্যও ছিল না স্বাচ্ছন্দ্যে অপেক্ষার উপযুক্ত স্থান। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে উপজেলা চত্বরে নতুন এই কক্ষ দুটি চালু করা হয়। এর ফলে মায়েরা গোপনীয়তা ও স্বাচ্ছন্দ্য বজায় রেখে শিশুদের দুধ পান করাতে পারবেন এবং সেবাগ্রহীতারা স্বস্তিতে অপেক্ষা করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, "জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। মানুষ যেন সরকারি দপ্তরে এসে অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার না হন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।" এ ধরনের ইতিবাচক উদ্যোগ নিয়মিত চালিয়ে যাওয়ার ওপর তিনি জোর দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক বলেন, "আমরা চাই সরকারি সেবা নিতে এসে কেউ যেন অপ্রয়োজনীয় ভোগান্তিতে না পড়েন। বিশেষ করে শিশুদের নিয়ে আসা মায়েরা যেন স্বাচ্ছন্দ্যে তাঁদের কাজ সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।"

স্থানীয় সচেতন মহল ও সেবাগ্রহীতারা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, এ ধরনের জনবান্ধব পদক্ষেপ সরকারি দপ্তরে নাগরিক সেবা প্রাপ্তিকে আরও সহজ ও সম্মানজনক করবে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad