পাঁচ ধাপে ইউপি নির্বাচন: শুরু ২১ জানুয়ারি

পাঁচ ধাপে ইউপি নির্বাচন: শুরু ২১ জানুয়ারি

প্রথম ডেস্ক

১২/১০/২০২৬ ১৩:৩৭:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের ভোট পাঁচ ধাপে করবে নির্বাচন কমিশন।  প্রথম ধাপে ভোট হবে ২১ জানুয়ারি।

সোমবার সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়।

বৈঠক শেষেসাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, সাড়ে চার হাজার ইউপির মধ্যে পাঁচ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি,  ৩য় ধাপ ২৯ এপ্রিল,  ৪র্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ধাপ ২৭ মে।

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের ভোট দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad