জন্মদিনে উষ্ণতা ছড়িয়ে সমালোচনার মুখে অপু বিশ্বাস?
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের সাদাকালো ছবিগুলো ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। কেক হাতে নানা ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
ছবিগুলোতে তার নতুন লুকের প্রশংসা করেছেন ভক্তরা। তবে ছবির ক্যাপশনে ব্যবহৃত ‘বার্থডে গার্ল’ শব্দবন্ধ নিয়েও মন্তব্য করেছেন কেউ কেউ।
সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক পেজে সাদাকালো আবহে তোলা বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন অপু। কোনো ছবিতে হাতে কেক, আবার কোনো ছবিতে স্টাইলিশ ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় তাকে। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বার্থডে গার্ল’।
অপুর জন্মদিন উদযাপন শুরু হয় রোববারের প্রথম প্রহরে। এ সময় ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কাটেন তিনি। কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’ মায়ের প্রতি ছেলের ভালোবাসার এই বার্তাও ভক্তদের নজর কেড়েছে।
জন্মদিনের আগে প্রকাশিত একটি সাদাকালো ভিডিওতেও নতুন সাজে ধরা দিয়েছিলেন অপু। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’এদিকে জন্মদিনের ছবি প্রকাশের পর ক্যাপশনের ‘বার্থডে গার্ল’ শব্দটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমত দেখা যায়।
কয়েকজন নেটিজেনের মতে, অভিনেত্রীর ক্ষেত্রে ‘গার্ল’-এর পরিবর্তে ‘লেডি’ শব্দটি বেশি মানানসই। একজন মন্তব্য করেছেন, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’
শুধু ক্যাপশন নয়, অভিনেত্রীর পোশাক নিয়েও মন্তব্য করেছেন কেউ কেউ। তবে এসব আলোচনার পাশাপাশি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অপুর সাজ ও সৌন্দর্যের প্রশংসা করেছেন তার অসংখ্য ভক্ত। নতুন বছরটি ভালো কাটুক, এমন শুভকামনাও জানিয়েছেন অনেকে।
জন্মদিন উপলক্ষে প্রকাশিত সাদাকালো ছবিতে অপুর নতুন লুক যেমন আলোচনায় এসেছে, তেমনি ক্যাপশনের একটি শব্দকে কেন্দ্র করে নেটিজেনদের মতামতও তৈরি করেছে বাড়তি আলোচনা।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: