টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৮/১১/২০২৬ ১২:২৬:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে আজ সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির সদর দপ্তরের আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad