ছাতক সিমেন্টের নতুন প্রকল্প দ্রুত চালুর বিষয়ে আলোচনা

ছাতক সিমেন্টের নতুন প্রকল্প দ্রুত চালুর বিষয়ে আলোচনা

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৮/১১/২০২৬ ১৪:৪০:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কারখানার নতুন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (সচিব) মোহাম্মদ বাবুল মিঞা। এ সময় প্রকল্পের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার পাশাপাশি দ্রুত প্রকল্পটি চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) তিনি কারখানায় পৌঁছালে কর্তৃপক্ষ ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। পরে তিনি নতুন প্রকল্পের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে প্রকল্পটি দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় করণীয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বিসিআইসির যুগ্ম সচিব ও পরিচালক (বাণিজ্যিক) মনিরুজ্জামান, যুগ্ম সচিব ও পরিচালক (অর্থ) কামরুজ্জামান, যুগ্ম সচিব ও পরিচালক (পরিকল্পনা ও বাস্তবায়ন) খায়রুজ্জামান এবং মহাব্যবস্থাপক (প্রশাসন) গাজী সাহিনুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন, ছাতক সিমেন্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক আব্দুর রহমান, কারখানা হাসপাতালের প্রধান চিকিৎসক ডা. ওয়াহিদুর রহমান, বিভাগীয় প্রধান (বাণিজ্যিক) দীপা চক্রবর্তী, বিভাগীয় প্রধান (উৎপাদন) পংকজ কান্তি দত্ত, উপব্যবস্থাপক (বাণিজ্যিক) আল মামুন, উপব্যবস্থাপক (প্রশাসন) রাজীব কুমার পাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন কারখানার সিবিএ বি-৮০-এর সভাপতি জাবেদ কাওছার, সাধারণ সম্পাদক মো. শফি উদ্দিন এবং সিসিএফ ইনস্টিটিউটের সাবেক সভাপতি রেজাউল করিম জনিসহ কারখানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad