সুনামগঞ্জে জমি বিরোধে দুই পক্ষের সং/ঘ/র্ষ, টেঁটাবিদ্ধ ৭ জনসহ আ/হ/ত ২৫

সুনামগঞ্জে জমি বিরোধে দুই পক্ষের সং/ঘ/র্ষ, টেঁটাবিদ্ধ ৭ জনসহ আ/হ/ত ২৫

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৮/১১/২০২৬ ১৯:২০:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের মধ্যনগরে খাসজমির দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের কাছের জনতা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না ও পার্শ্ববর্তী জলুসা গ্রামের নূরে আলম জিকুর লোকজনের মধ্যে খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে একাধিক মামলা-মোকদ্দমাও চলমান রয়েছে। বিরোধের জেরে অতীতেও বিভিন্ন সময়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে আমজোড়া ও জলুসা গ্রামের দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হাওর এলাকায় গেলে প্রথমে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে জনতা বাজার এলাকায়। সেখানে উভয় পক্ষের লোকজন টেঁটা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সাতজন টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহা বলেন, দুই পক্ষের মধ্যে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও তাঁরা কয়েকবার সংঘর্ষে জড়িয়েছেন। পূর্ববিরোধের জেরেই শনিবারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রীতম দাস/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad