দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম ডেস্ক

২৮/১১/২০২৬ ১৪:৪৭:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশে কোনো ধরনের অস্থিরতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের অপতৎপরতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, র‍্যাব, এপিবিএন, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের অনেকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিচ্ছেন।

শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, ন্যূনতম মজুরি ঘোষণায় সাধারণ শ্রমিকেরা সন্তুষ্ট। তবে কিছু ব্যক্তি বিচ্ছিন্নভাবে মিছিল ও সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে। এসব অপচেষ্টা সফল হবে না।

সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। প্রতিবেশী দেশের কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।


রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad