সুনামগঞ্জের তিন সীমান্তে ভারতীয় কম্বল, ফুসকা ও রসুন জব্দ

সুনামগঞ্জের তিন সীমান্তে ভারতীয় কম্বল, ফুসকা ও রসুন জব্দ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৮/১১/২০২৬ ১৫:০৪:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তিনটি সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় কম্বল ও ফুসকা এবং ভারতে পাচারকালে রসুন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও সদর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার চানপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকা থেকে ২০টি ভারতীয় কম্বল, বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির সদস্যরা ২৫ কেজি ভারতীয় ফুসকা এবং সুনামগঞ্জ সদর উপজেলার চিনাউড়া বিওপির সদস্যরা ভারতে পাচারকালে ১৫ বস্তা রসুন জব্দ করেন।

জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৪ হাজার টাকা। তবে এসব অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যান।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য ও ভারতে পাচারকালে রসুন জব্দ করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি জোরদার রয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা সব মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

প্রীতম দাস/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad