সিলেট চেম্বারের নির্বাচন আয়োজনের লক্ষ্যে সহায়ক কমিটির তৃতীয় সভা
সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নিচ্ছে প্রশাসক ও সহায়ক কমিটি। এরই ধারাবাহিকতায় সহায়ক কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় সিলেট চেম্বারের বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন সহায়ক কমিটির সদস্য, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক খন্দকার সিপার আহমদ, সাবেক সহসভাপতি হাজী ইফতেখার আহমদ সোহেল, সাবেক পরিচালক আমিরুজ্জামান চৌধুরী, সাবেক পরিচালক মো. বশিরুল হক এবং সদস্য শহীদ আহমদ চৌধুরী।
সভায় আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সহায়ক কমিটির কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, সিলেট চেম্বারের আগামী নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসকের নেতৃত্বে সহায়ক কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসনিক প্রস্তুতি এবং সংশ্লিষ্টদের সমন্বয়ের অংশ হিসেবে ধারাবাহিকভাবে সভা করছে কমিটি।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: