পরিকল্পিত স/ন্ত্রা/সে/র ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও মিছিল কাল

পরিকল্পিত স/ন্ত্রা/সে/র ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও মিছিল কাল

প্রথম ডেস্ক

২৮/১১/২০২৬ ১৯:৪৩:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে সমাবেশ ও মিছিল করবে জেলা ও মহানগর যুবদল।

আগামীকাল ২৯ নভেম্বর বিকেল ৩টায় নগরের রেজিস্টারি মাঠ থেকে এ কর্মসূচি শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মাহফুজুর রহমান মাহফুজ।

কর্মসূচি সফল করতে সিলেট জেলা ও মহানগর যুবদলের অধীনস্থ সব শাখার নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন সংগঠন দুটির নেতারা।

এক নির্দেশনায় এ আহ্বান জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সভাপতি মো. মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad