সুনামগঞ্জ ও হবিগঞ্জে পৃথক সং/ঘ/র্ষে আ/হ/ত অর্ধশতাধিক, টেঁটাবিদ্ধ ৭

সুনামগঞ্জ ও হবিগঞ্জে পৃথক সং/ঘ/র্ষে আ/হ/ত অর্ধশতাধিক, টেঁটাবিদ্ধ ৭

প্রথম সিলেট প্রতিবেদন

২৮/১১/২০২৬ ১৯:২৩:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ ও হবিগঞ্জে পৃথক সংঘর্ষের ঘটনায় নারীসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জের মধ্যনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে সাতজন টেঁটাবিদ্ধসহ অন্তত ২৫ জন এবং হবিগঞ্জের বানিয়াচঙ্গে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধে অন্তত ১৫ জন আহত হয়েছেন। উভয় ঘটনায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের লোকজন।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের কাছের জনতা বাজারে এবং হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দোয়াখানী মহল্লায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।


মধ্যনগরে জমি নিয়ে বিরোধ, টেঁটাবিদ্ধ ৭

সুনামগঞ্জের মধ্যনগরে খাসজমির দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আমজোড়া ও জলুসা গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না ও পার্শ্ববর্তী জলুসা গ্রামের নূরে আলম জিকুর লোকজনের মধ্যে খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে একাধিক মামলা-মোকদ্দমাও চলমান রয়েছে। বিরোধের জেরে অতীতেও কয়েকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হাওর এলাকায় গেলে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে জনতা বাজার এলাকায়। সেখানে উভয় পক্ষের লোকজন টেঁটা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সাতজন টেঁটাবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হন।

আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহা বলেন, জায়গা-জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও তাঁরা কয়েকবার সংঘর্ষে জড়িয়েছেন। পূর্ববিরোধের জেরেই শনিবারের সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


বানিয়াচঙ্গে অটোরিকশার ভাড়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

অন্যদিকে হবিগঞ্জের বানিয়াচঙ্গে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার দোয়াখানী মহল্লার ময়না মিয়া মেম্বার ও একই এলাকার হাবিব মিয়ার মধ্যে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালান। এতে অন্তত ১৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad