সিলেট সীমান্তে ৪৮ বিজিবি অভিযানে ৬১ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক
সিলেট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
শনিবার (২৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিছনাকান্দি, শ্রীপুর, বাংলাবাজার, প্রতাপপুর, মিনাটিলা, সংগ্রাম ও সোনারহাট বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা গরু, মহিষ, কসমেটিকস, কমলা, কম্বল, জিরা, টমেটো, গাড়ির টায়ার, চকলেট, মুভ স্প্রে ও চিপস আটক করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন ও সোয়েটার জব্দ করা হয়।
আটককৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাইফুল ইসলাম বাবু / রত্না বাউরি/প্রসি-২৬
মন্তব্য করুন: