মাধবপুরে বাস খাদে পড়ে আহত ৩০
Led Bottom Ad

মাধবপুরে বাস খাদে পড়ে আহত ৩০

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৩/১০/২০২৫ ২১:১৭:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা–সিলেট মহাসড়কের নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি অতিরিক্ত গতিতে ঢাকা অভিমুখে যাচ্ছিল। শাহপুর হরিতলা এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি সড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায়। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে এবং আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান।


শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় চন্দ্র দাশ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি সরানোর কাজ চলছে।’

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad