হবিগঞ্জে নারীকে থাপ্পড় দেওয়া পুলিশের ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়
Led Bottom Ad

হবিগঞ্জে নারীকে থাপ্পড় দেওয়া পুলিশের ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়

প্রথম সিলেট প্রতিবেদন

১৮/১০/২০২৫ ১২:২৬:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার গাজীপুর গ্রামে সোনিয়া আক্তার নামে এক নারীকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের বিরুদ্ধে। ঘটনাটি বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঘটে। ওই সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে একটি উদ্ধার অভিযানে অংশ নিতে মাধবপুর থানার অধীনে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম সোনিয়া আক্তারের বাড়িতে যায়। অভিযানের সময় স্থানীয়রা বাধা দিলে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। একপর্যায়ে সোনিয়া আক্তার মোবাইলে ভিডিও ধারণের চেষ্টা করলে এসআই মিজান তাকে কানে থাপ্পড় মারেন। এরপর আরও কয়েকজন পুলিশ সদস্য তাকে প্রতিহত করেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, অনুমতি ছাড়া ভিডিও ধারণ ঠিক হয়নি, আবার অনেকে পুলিশ কর্মকর্তার এই আচরণকে “অপেশাদারিত্ব” বলে মন্তব্য করছেন।

এসআই মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, “আপনি শুধু থাপ্পরের দিকটা দেখছেন, কিন্তু আমাদের ওপর হামলার ঘটনাটিও ঘটেছে। সেই বিষয়ে মামলা চলছে।”

অপরদিকে ভুক্তভোগী সোনিয়া আক্তার অভিযোগ করে বলেন, “আমাকে শুধু থাপ্পড়ই দেওয়া হয়নি, রক্তাক্তও করা হয়েছে। আমি যদি অন্যায় করে থাকি আদালত ব্যবস্থা নেবে। কিন্তু পুলিশের এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।”

মাধবপুর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, “পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad