বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত নয় চিফ হুইপ

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত নয় চিফ হুইপ

প্রথম ডেস্ক

১১/০৮/২০২৬ ১৬:৫৬:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কাকে প্রার্থী করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি। তিনি জানান, দলের ভেতরে এ নিয়ে আলোচনা চলছে এবং নীতিনির্ধারকদের সঙ্গে আরও আলোচনা শেষে প্রার্থী চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নূরুল ইসলাম মনি বলেন, এ বিষয়ে দলের ভেতরে এবং স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা বৈঠক হবে।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই আমরা যোগ্য প্রার্থীর নাম যথাসময়ে দেশবাসীর সামনে তুলে ধরবো।’

রাষ্ট্রের সর্বোচ্চ পদে কেমন ব্যক্তিকে বিএনপি মনোনয়ন দিতে পারে-এমন প্রশ্নের জবাবে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, দল সব সময় যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করে।

তিনি আরও বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পদে এমন একজনকেই মনোনয়ন দেওয়া হবে, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে পারবেন। এ বিষয়ে দলের চেয়ারম্যানের নির্দেশনাই চূড়ান্ত।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad