বালোচিস্তানের স্বাধীনতা দিবস পালনে তীব্র আপত্তি পাকিস্তানের

বালোচিস্তানের স্বাধীনতা দিবস পালনে তীব্র আপত্তি পাকিস্তানের

প্রথম ডেস্ক

১১/০৮/২০২৬ ১৫:২৪:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের সবচেয়ে বড় প্রদেশ হাতছাড়া হওয়ার আশঙ্কায় মরিয়া হয়ে মাঠে নেমে পড়েছে পাক সেনা। বালোচদের স্বাধীনতা উৎসব পালনের উপর নিষেধাজ্ঞা জারির পাশাপাশি কারফিউ জারি করা হয়েছে ওই অঞ্চলে। শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়, বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা।সংবাদমাধ্যম সূত্রের খবর, বালোচিস্তানকে (Balochistan) হাতের মুঠোয় রাখতে মরিয়া হয়ে মাঠে নেমে পড়েছে পাক সেনা। সাধারণ বালোচ নাগরিকদের উপর সেনার নির্যাতনের মাত্রা লাগাম ছাড়িয়েছে। বহু জেলায় শুরু হয়েছ অভিযান। 

কোনওভাবেই যাতে ১১ আগস্ট বালোচরা স্বাধীনতা দিবস পালন করতে না পারে, তার জন্য নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ১৫ আগস্ট পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। পাক সেনার এই পদক্ষেপের পালটা এক্স হ্যান্ডেলে এক বিবৃতি জারি করেছেন বালোচ লিবারেশন আর্মির নেতা মির ইয়ার বালোচ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘পাকিস্তানের দখলদার বাহিনী ১১ আগস্টের উদযাপন ঠেকাতে ১৫ আগস্ট পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে। তবে বালোচ জনগণ সক্রিয়ভাবে এবং উৎসাহের সঙ্গে স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি নিচ্ছেন। পাক সেনা আমাদের আটকাতে পারবে না। যে দখলদার বাহিনী মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চায় তাদের কোনও বেআইনি নির্দেশ মানতে বালোচরা মানবে না।’ 

উল্লেখ্য, কিছুদিন আগেই বালোচ লিবারেশন আর্মির তরফে ঘোষণা করা হয়েছে, বালোচিস্তানের বেশিরভাগ অঞ্চল থেকে পাক সেনাকে উৎখাত করতে সফল হয়েছে তারা। এই অবস্থায় আগামী ১১ আগস্ট বালোচিস্তানের সকল নাগরিককে নিজের বাড়িতে পতাকা উত্তোলনের আর্জি জানানো হয়েছে। এছাড়া পাড়া-মহল্লা, বাজার, দোকানপাট এবং জনবহুল স্থানগুলোতে রিপাবলিক অফ বালোচিস্তানের পতাকা উত্তোলন করা হবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad