যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত

প্রথম ডেস্ক

২১/০৮/২০২৬ ১৩:৩০:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কার একটি প্রত্যন্ত রাডার সাইটে আটজন আরোহী নিয়ে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবারের এ দুর্ঘটনায় বিমানে থাকা সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

দুর্ঘটনাটি ঘটে অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৪৫০ মাইল (৭২৫ কিলোমিটার) পশ্চিমে অবস্থিত কেপ নিউনহ্যাম লং রেঞ্জ রাডার সাইট বিমানবন্দরে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দুপুরে কেপ নিউনহ্যামে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাসকা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, বিমানটিতে দুজন পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন। বিমানটি অ্যাঙ্কোরেজ থেকে উড্ডয়ন করেছিল বলে জানান তিনি।

আলাসকান কমান্ড, আলাসকান নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড অঞ্চল এবং একাদশ বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস এক বিবৃতিতে বলেন, এই দুর্ঘটনা মার্কিন সামরিক পরিবার ও সংশ্লিষ্ট সম্প্রদায়ের জন্য ‘অপূরণীয় ক্ষতি’।

কেপ নিউনহ্যাম রাডার সাইটটি প্যাসিফিক এয়ার ফোর্সেস রিজিওনাল সাপোর্ট সেন্টারের অধীনে পরিচালিত হয়। এটি আলাসকার প্রত্যন্ত এলাকায় থাকা রাডার সাইটগুলোর একটি নেটওয়ার্কের অংশ।

এসব রাডারের মাধ্যমে আলাসকার আকাশসীমা ও সীমান্তসংলগ্ন এলাকায় চলাচলকারী বিমান শনাক্ত ও পর্যবেক্ষণ করা হয়। তবে দুর্ঘটনার সময় বিমানে থাকা ব্যক্তিরা ঠিক কী দায়িত্ব পালন করছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিকে বেসামরিক চুক্তিভিত্তিক বিমান হিসেবে উল্লেখ করা হয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad