দুর্গম পাহাড়ি এলাকায় মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

দুর্গম পাহাড়ি এলাকায় মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

প্রথম ডেস্ক

২৬/০৮/২০২৬ ১৫:৩২:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি পাহাড়ি এলাকায় মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার ডেনভারের পশ্চিমে গিলপিন কাউন্টির থোরোডিন পর্বতের পূর্ব ঢালে দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে উড্ডয়ন করা হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার সময় এতে চারজন সেনাসদস্য ছিলেন। তবে সৌভাগ্যক্রমে তাদের কেউ আহত হননি।

উদ্ধারকারী দল ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে আগুন লাগেনি এবং কোনো ধরনের জ্বালানি ছড়িয়ে পড়ার ঘটনাও ঘটেনি। ফলে আশপাশের বাসিন্দাদের জন্য তাৎক্ষণিক কোনো নিরাপত্তাঝুঁকি তৈরি হয়নি।

দুর্ঘটনার পর প্রকাশিত ভিডিও ও আকাশ থেকে ধারণ করা ছবিতে হেলিকপ্টারটিকে বনভূমির মধ্যে প্রায় খাড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এর রোটরের ব্লেডও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত এমএইচ-৬০এম ব্ল্যাক হকটি কেনটাকির ফোর্ট ক্যাম্পবেল থেকে এসেছিল। এটি সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনাকারী বিমান ইউনিট ‘নাইট স্টকার্স’-এর অন্তর্ভুক্ত।

দুর্ঘটনার কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ঘটনাটিকে বিমান দুর্ঘটনা হিসেবে নথিভুক্ত করে তদন্তকারীরা হেলিকপ্টারটির যান্ত্রিক অবস্থা, উড্ডয়ন পরিস্থিতি এবং দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ ছিল কিনা, তা খতিয়ে দেখছেন।

এদিকে, সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন সামরিক বাহিনীর উড়োজাহাজ ও হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন তথ্য অনুযায়ী, গুরুতর ‘ক্লাস এ’ শ্রেণির সামরিক বিমান দুর্ঘটনার সংখ্যা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে অ্যাপাচে ও ব্ল্যাক হকের মতো বহুল ব্যবহৃত সামরিক হেলিকপ্টারের দুর্ঘটনা ও সম্ভাব্য যান্ত্রিক সমস্যার কারণে সামরিক বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad