দেব-শুভশ্রীর নতুন গান নিয়ে কেন এত চর্চা

দেব-শুভশ্রীর নতুন গান নিয়ে কেন এত চর্চা

প্রথম ডেস্ক

০৬/১০/২০২৬ ১২:২৭:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেব ও শুভশ্রী জুটির নতুন সিনেমা ‘দেশু৭’ মুক্তি পাবে ১৬ অক্টোবর। তার আগে ছবির চতুর্থ গান ‘আমার সবকিছুতেই’ প্রকাশের পর থেকেই গানটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। গানটিতে কণ্ঠ দিয়েছেন জিৎ গাঙ্গুলি। ফলে দেব ও শুভশ্রীর সঙ্গে তার পুরোনো কাজের স্মৃতিও নতুন করে সামনে এসেছে।

তবে গানটির ভিডিওতে দেব ও শুভশ্রীর একটি ঘনিষ্ঠ দৃশ্যই এখন বেশি নজর কাড়ছে। লাদাখের পাহাড়ি পরিবেশে কালো শাড়িতে দেখা যায় শুভশ্রীকে। তার সঙ্গে কালো শার্ট ও ট্রাউজারে ছিলেন দেব। রোমান্টিক দৃশ্যের মাঝে শুভশ্রীর গলার কাছে একটি লালচে দাগ দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সেটিকে ‘লাভ বাইট’ বলে আলোচনা করছেন।

গানটির ৩ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৩ মিনিট ১৯ সেকেন্ডের অংশটি এই কৌতূহল আরও বাড়িয়েছে। সেখানে শোনা যায়, ‘আদরের কিছু দাগ, থাক আঁকা হয়ে থাক, মন পাহাড়ে।’ ঠিক সেই সময় ক্যামেরায় শুভশ্রীর গলার ওই লালচে ছাপ দেখা যায়। কয়েক সেকেন্ডের দৃশ্যটি নিয়েই চলছে নানা আলোচনা।

তবে গানটির অন্য দৃশ্যে ওই দাগ আর দেখা যায়নি। ফলে এটি গল্পের অংশ নাকি শুধুই পর্দার রোমান্টিক উপস্থাপনা, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এর আগে আগরতলায় প্রচারের সময় দেবের শুভশ্রীর গালে চুমু দেওয়ার ঘটনাও আলোচনায় এসেছিল।

‘দেশু ট্যুর’-এর অংশ হিসেবে বর্তমানে বিভিন্ন শহরে সিনেমাটির প্রচারে ব্যস্ত দেব ও শুভশ্রী। আগরতলা, শ্রীরামপুর ও শিলিগুড়ির পর আরও কয়েকটি জায়গায় তাদের প্রচার চালানোর কথা রয়েছে।


রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad