মারা গেলেন বর্ষীয়ান রবীন্দ্রসংগীত শিল্পী বিভা

মারা গেলেন বর্ষীয়ান রবীন্দ্রসংগীত শিল্পী বিভা

প্রথম ডেস্ক

০৬/১০/২০২৬ ১৪:৩৮:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বর্ষীয়ান রবীন্দ্রসংগীত শিল্পী বিভা সেনগুপ্ত আর নেই। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে মারা গেছেন তিনি। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই শিল্পী।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিভা সেনগুপ্তের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংগীতশিল্পী শ্রাবণী সেন। তিনি জানান, সাধারণভাবে বিভা সেনগুপ্ত সুস্থ ও কর্মক্ষমই ছিলেন।

তবে মাঝে মাঝে তাকে রক্ত দিতে হতো। সম্ভবত হিমোগ্লোবিন কম থাকার কারণেই এমনটি হয়ে থাকতে পারে বলে জানান তিনি।

মৃত্যুর মাত্র কয়েক দিন আগেও নিজের বাড়িতে একটি সংস্থার কাছ থেকে সংবর্ধনা পেয়েছিলেন বিভা সেনগুপ্ত। গত ২৯ সেপ্টেম্বর ‘লোকভারতী’র পক্ষ থেকে তার বাড়িতে গিয়ে তাকে সম্মাননা দেওয়া হয়।

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী অলক রায়চৌধুরী। তিনি জানান, সেদিনও বিভা সেনগুপ্তকে বেশ স্বতঃস্ফূর্ত মনে হয়েছিল। দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে নানা বিষয়ে কথাও হয়েছিল।

দীর্ঘ সংগীতজীবনে বিভা সেনগুপ্ত ছিলেন অনেকটাই প্রচারবিমুখ। তবে জীবনের শেষ এক দশক বা তার কিছু বেশি সময়ে নতুন করে পরিচিতি পান তিনি।

অলক রায়চৌধুরী জানান, জনপ্রিয়তা বাড়লেও এসব নিয়ে কখনো খুব একটা ভাবিত ছিলেন না বিভা সেনগুপ্ত। বরং সংগীত শেখানো এবং নতুন প্রজন্মের শিক্ষার্থী তৈরি করাকেই গুরুত্ব দিয়েছেন তিনি।

গুরু দেবব্রত বিশ্বাসের প্রতিও গভীর শ্রদ্ধা ছিল বিভা সেনগুপ্তের। নিষ্ঠার সঙ্গে প্রতি বছর দেবব্রত বিশ্বাসের জন্মদিন পালন করতেন তিনি।

ত্রিপুরায় জন্ম নেওয়া বিভা সেনগুপ্ত ১৯৫৯ সালে কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সংগীতচর্চায় তার হাতেখড়ি মায়া সেনের কাছে। পরবর্তী সময়ে তিনি একটি সংগীত শিক্ষাকেন্দ্রেও গান শেখাতেন।

রবীন্দ্রসংগীত চর্চা, শিক্ষাদান এবং সংগীতের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠার মধ্য দিয়ে নিজস্ব অবস্থান তৈরি করেছিলেন বিভা সেনগুপ্ত। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের আবহ।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad