‘আপনার ঋণ শোধ করতে পারব না বাবা’ কাকে বললেন মিশা?

‘আপনার ঋণ শোধ করতে পারব না বাবা’ কাকে বললেন মিশা?

প্রথম ডেস্ক

০৬/১০/২০২৬ ১৬:০৭:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঢাকাই চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন অভিনেতা মিশা সওদাগর। খলনায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে বিশেষ পরিচিতি পেলেও সময়ের সঙ্গে নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় প্রতিভার পরিধি বাড়িয়েছেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে কাজ করেছেন দেশের বহু জনপ্রিয় শিল্পী ও নির্মাতার সঙ্গে। এখনো নিয়মিত নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।

ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় যাদের অবদান রয়েছে, তাদের প্রতি বরাবরই কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় মিশাকে। এবার তেমনই একজন বরেণ্য নির্মাতাকে নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি।

চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তাকে ‘বাবা’ সম্বোধন করে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিশা সওদাগর।

ছটকু আহমেদের প্রতি নিজের ঋণের কথা উল্লেখ করে মিশা সওদাগর লিখেছেন, ‘কোনদিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা। আমি সারা জীবন আপনার কাছে ঋণি।’

নিজের পরিচিতি গড়ে ওঠার পেছনে ছটকু আহমেদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেছেন এই অভিনেতা। তিনি লিখেছেন, ‘এ মিশা সওদাগর হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান আপনার। আপনার কাছে কৃতজ্ঞ।’স্ট্যাটাসের শেষাংশে প্রিয় এই নির্মাতার সুস্থতা ও ভালো থাকার কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানান মিশা। তিনি লেখেন, ‘সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন। শুভ জন্মদিন বাবা।’

মিশা সওদাগরের এই বক্তব্যে ছটকু আহমেদের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের গভীরতাও ফুটে উঠেছে। একজন পরিচালক হিসেবে কাজের সম্পর্কের বাইরে মিশার জীবনে ছটকু আহমেদের বিশেষ ভূমিকা রয়েছে বলেই তার কথায় প্রকাশ পেয়েছে।

তাই জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি নিজের ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে থাকা এই মানুষটির প্রতি দীর্ঘদিনের কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অভিনেতা।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad