আওয়ামী লীগকে আগে অপরাধ স্বীকার করতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আওয়ামী লীগকে আগে অপরাধ স্বীকার করতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রথম ডেস্ক

০৬/১০/২০২৬ ১৬:১৫:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ আছে কি না প্রশ্নে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, সেজন্য আগে আওয়ামী লীগকে তাদের অপরাধ স্বীকার করে নিতে হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘রিকনসিলিয়েশনের বেসিক হচ্ছে যে গ্রুপ, গোষ্ঠী বা রাজনৈতিক দল অপরাধ করেছে, তাদের সেই অপরাধের স্বীকৃতি থাকতে হবে। অপরাধের স্বীকৃতি এবং অনুতাপের পরই রিকনসিলিয়েশনের প্রশ্ন আসে।’

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশন প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, সরকার মনে করে দেশে রিকনসিলিয়েশন প্রয়োজন। তবে এর একটি মৌলিক ভিত্তি থাকতে হবে।

দক্ষিণ আফ্রিকার উদাহরণ টেনে তিনি বলেন, অপরাধের স্বীকৃতি থাকলেও তা ফৌজদারি অপরাধের আইনি প্রক্রিয়া থেকে অব্যাহতি দেয় না। ৫ আগস্টের পরও আওয়ামী লীগের প্রধান নেত্রী সরকারকে দোষারোপ করছেন এবং হুমকি দিচ্ছেন। এ পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে রিকনসিলিয়েশনের আলোচনা গ্রহণ করা কঠিন

তবে কেউ যদি রিকনসিলিয়েশন চান, তাহলে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করে দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন তিনি।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির কার্যক্রম নিয়ে বিভিন্ন মহল থেকে ওঠে নিষিদ্ধের দাবি। ২০২৫ সালের ১২ মে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad