সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩৭ অপরাধী গ্রেপ্তার

সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩৭ অপরাধী গ্রেপ্তার

প্রথম সিলেট প্রতিবেদন

১২/১০/২০২৬ ১১:২৭:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগরীতে অপরাধীদের দৌরাত্ম্য কমাতে এবং জননিরাপত্তা জোরদার করতে সাঁড়াশি অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ২৪ ঘণ্টার এ বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ও মাদক কারবারিসহ মোট ৩৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন থানা এলাকায় একযোগে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি, আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত অপরাধী এবং মেট্রো অধ্যাদেশে গ্রেপ্তারকৃত আসামিরা রয়েছে। এ সময় আসামিদের নিকট থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং চোরাইপথে আনা ২১ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারকৃত সকলকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একই সময়ে নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নেয় এসএমপি ট্রাফিক বিভাগ। ২৪ ঘণ্টার ট্রাফিক অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে মোট ১৪২টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে; যার মধ্যে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা প্রদান এবং ৭৩টি যানবাহন সরাসরি আটক করে হেফাজতে নেওয়া হয়। সিলেটকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে পুলিশের এমন কঠোর অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে এসএমপি।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad