সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

প্রথম ডেস্ক

১৫/০৭/২০২৬ ১২:১৪:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) রাত ১:০০ টায় (স্থানীয় সময় ১৫ জুলাই দুপুর ৩:০০ টা) এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে পা রেখেছে আলবিসেলেস্তেরা। অন্যদিকে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে থ্রি লায়ন্সরা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন ও কৌশলগত বিশ্লেষণ অনুযায়ী, ইংল্যান্ডের বিপক্ষে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখতে এবং জুড বেলিংহ্যাম-ডেক্লান রাইসদের রুখতে কোচ লিওনেল স্কালোনি ৪-৪-২ ফরমেশনে দল সাজাতে পারেন।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad