ফ্রান্সকে উড়িয়ে দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ইয়ামালের পোস্ট
ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। ম্যাচের ২২ মিনিটে লামিনে ইয়ামালের কল্যাণে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন মিকেল ওইয়ারসাবাল এবং ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। কিলিয়ান এমবাপ্পেদের হারিয়ে ২০১০ সালের পর প্রথমবার ফাইনালে ওঠার পাশাপাশি ২০০৬ সালের হারের প্রতিশোধও নিল লা রোহা।
ম্যাচ জয়ের পর স্পেনের ১৯ বছর বয়সী তারকা লামিনে ইয়ামাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (টুইটার) দুই হাত তোলা একটি ছবি দিয়ে শুধু ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট করেন। মুহূর্তের মধ্যে পোস্টটি লাখো লাইক ও ভিউ পেয়ে বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়। এখন আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিরুদ্ধে ফাইনাল খেলার অপেক্ষায় আছে স্পেন।
রত্না বাউরী
মন্তব্য করুন: