মৌলভীবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতায় লিফলেট বিতরণ

মৌলভীবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতায় লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৫/১০/২০২৬ ১৩:৩৪:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে ডেঙ্গু জ্বরের প্রকোপ রোধ এবং সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সচেতনতামূলক অভিযান ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিজুড়ে ডেঙ্গু রোগ প্রতিরোধে করণীয়, এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং বাসা-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সর্বসাধারণকে সচেতন করা হয়।

 হাট-বাজার, বাসস্ট্যান্ড ও জনবহুল এলাকাগুলোতে পথচারী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেওয়া হয়।

বাসাবাড়ি ও আশেপাশের পাত্রে জমা পানি ৩ দিনের বেশি জমতে না দেওয়া, ডাবের খোসা, টায়ার ও প্লাস্টিকের পাত্র নিয়মিত পরিষ্কার করার তাগিদ দেওয়া হয়।

জ্বর হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে বা ডাক্তারের পরামর্শে ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়।

স্থানটি পরিচ্ছন্ন রাখা এবং মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহারের গুরুত্ব তুলে ধরে আয়োজকরা জানান, সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের মূল চাবিকাঠি। জনস্বার্থে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad