ছাত্রীসংস্থার সাথে ইসলামী জমিয়তে তালাবা পাকিস্তানের মতবিনিময়

ছাত্রীসংস্থার সাথে ইসলামী জমিয়তে তালাবা পাকিস্তানের মতবিনিময়

প্রথম ডেস্ক

০৫/১০/২০২৬ ২২:৫৬:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইসলামী জমিয়তে তালাবা পাকিস্তানের কেন্দ্রীয় শূরা সদস্য হায়া ফাতিমা‘র সাথে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তিলাওয়াত ও অনুবাদের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য ও পরিচিতি পর্বের পর উভয় সংগঠনের পক্ষ থেকে পৃথক উপস্থাপনার মাধ্যমে সংগঠনদ্বয়ের সাংগঠনিক কাঠামো, কার্যক্রম, দাওয়াহ ও উন্নয়নমূলক উদ্যোগ এবং বিভিন্ন কর্মপরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা প্রদান করা হয়।

পরবর্তীতে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে ছাত্র নেতৃত্বের বিকাশ, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, ছাত্রীদের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যের পর সমাপনী বক্তব্য ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভা দুই ভ্রাতৃপ্রতিম সংগঠনের মধ্যকার পারস্পরিক বোঝাপড়া, অভিজ্ঞতা বিনিময় ও সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও যোগাযোগ আরও সম্প্রসারিত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad