পদত্যাগ করলেন হারমানপ্রীত কৌর

পদত্যাগ করলেন হারমানপ্রীত কৌর

প্রথম ডেস্ক

০৬/১০/২০২৬ ১৪:৪৩:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতীয় নারী ক্রিকেট দলের তিন সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন হারমানপ্রীত কৌর। এশিয়া কাপ ও এশিয়ান গেমসে দলকে শিরোপা এনে দেওয়ার পর ৩৭ বছর বয়সে নেতৃত্বের দায়িত্ব ছাড়লেন তিনি। তবে অধিনায়কত্ব না থাকলেও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন এই অভিজ্ঞ ব্যাটার।

২০১২ সাল থেকেই বিভিন্ন সময়ে ভারতীয় নারী দলকে নেতৃত্ব দিয়ে আসছেন হারমানপ্রীত। ২০২২ সালে তিন ফরম্যাটেই পূর্ণাঙ্গ অধিনায়কের দায়িত্ব পান তিনি। দীর্ঘ সময় নেতৃত্ব দেওয়ার পর এবার সেই অধ্যায়ের ইতি টানার ঘোষণা দিলেন এই তারকা ক্রিকেটার।

সোমবার গোয়াহাটিতে ভারতীয় নারী দলের সঙ্গে পর্যালোচনা বৈঠক করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সভায় হারমানপ্রীতের পাশাপাশি সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা ও প্রধান কোচ অমল মজুমদারও উপস্থিত ছিলেন। বেশ কিছুদিন ধরেই তার নেতৃত্ব নিয়ে আলোচনা চলছিল। বৈঠক শেষ হওয়ার পরই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান হারমানপ্রীত।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিজের সিদ্ধান্তকে কঠিন বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত পারফরম্যান্স, উন্নতি কিংবা ব্যক্তিগত লক্ষ্যকে পেছনে রেখে সবসময় দলের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েছেন।

হারমানপ্রীত আরও জানান, অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তাকে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। সেসব সিদ্ধান্তের সবকিছু হয়তো সবাই একইভাবে দেখেননি বা বুঝতে পারেননি। তবে তার প্রতিটি সিদ্ধান্তের কেন্দ্রেই ছিল দলের উন্নতি ও ভবিষ্যৎ।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad