কুইন্সল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

কুইন্সল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

প্রথম ডেস্ক

০৬/১০/২০২৬ ১৫:৩৭:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (০৬ অক্টোবর) কুইন্সল্যান্ড ফায়ারের বিপক্ষে ৩৬ ওভারের ম্যাচে ৭০ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ।

আগে ব্যাট করে নির্ধারিত ৩৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে কুইন্সল্যান্ড। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি করে ব্যাটিং করেছে স্বাগতিক দলের খেলোয়াড়রা। দলের হয়ে সর্বোচ্চ ৯৪ রান করেন নট। হ্যারিস ৫০ বলে দ্রুত ৭৬ রানের ইনিংস খেলেন। আর উইনফিল্ড-হিলের ব্যাট থেকে আসে ৪৮ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে পিংকি চারটি উইকেট নেন। মারুফা আক্তারের শিকার দুটি উইকেট।

জয়ের জন্য ২৬৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ফারজানা হক ১৬ রান করে ফেরেন। এরপর শারমিন সুলতানা ২৮ রানে আউট হলে বাংলাদেশের ওপর চাপ আরও বাড়ে।

তবে সোবহানা মোস্তারি ও শারমিন সুপ্তার ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে ওঠে। শারমিন সুপ্তা ৬৭ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। সোবহানা ৫৪ বল মোকাবিলা করে করেন ৪৯ রান। তাদের ব্যাটিংয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত বড় লক্ষ্য পেরোনো সম্ভব হয়নি।

৩৬ ওভার শেষে ৭ উইকেটে ১৯৬ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। কুইন্সল্যান্ডের হয়ে হ্যানকক তিনটি উইকেট নেন। বাসিংথওয়াইট, সুসি ও হ্যারিস একটি করে উইকেট শিকার করেন।

আগামী ৯ অক্টোবর অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad