হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলে গেলেন জেলে!

হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলে গেলেন জেলে!

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১২/১০/২০২৬ ১০:৩৯:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নিজের মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গর্ভধারিণী মায়ের দেওয়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. আশিক মিয়া (১৯)। তিনি চুনারুঘাট উপজেলার ৮ নম্বর সাটিয়াজুড়ি ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা ফুল মিয়ার ছেলে।

রোববার (১১ অক্টোবর) রাতে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আনোয়ারের নেতৃত্বে থানা পুলিশের একটি দল সাথে নিয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিক আনোয়ার জানান, অভিযুক্ত যুবক মো. আশিক মিয়া দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় নিজ পরিবার ও প্রতিবেশীদের সাথে চরম উদণ্ড আচরণ করে আসছিলেন। তাঁর তাণ্ডবে পরিবার ও এলাকাবাসীর শান্তি-শৃঙ্খলা মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছিল।

পরবর্তীতে তাঁর মায়ের কাছ থেকে লিখিত ও প্রামাণিক অভিযোগ পাওয়ার পর বিষয়টির সতত্যা পেয়ে অপরাধের গুরুত্ব বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী উক্ত যুবককে ৫ শত টাকা জরিমানা এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজা ঘোষণার পরপরই আসামিকে পুলিশি হেফাজতে নিয়ে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।


রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad