হবিগঞ্জ সীমান্তে বেড়েছে গোয়েন্দা নজরদারি, ড্রোনেও চলছে পর্যবেক্ষণ

হবিগঞ্জ সীমান্তে বেড়েছে গোয়েন্দা নজরদারি, ড্রোনেও চলছে পর্যবেক্ষণ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৮/১১/২০২৬ ১১:২১:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। পাশাপাশি জেলার ৭২ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়াও অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ড্রোন ক্যামেরার মাধ্যমেও করা হচ্ছে পর্যবেক্ষণ।

শুক্রবার বিজিবি জানিয়েছে, জেলার চুনারুঘাটের বাল্লা, গুইবিল, চিমটিবিল, রেমা, কালেঙ্গা ও সাতছড়ি ও মাধবপুরে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দিনরাত ২৪ ঘণ্টা টহল চলছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেখানে বিশেষ টহল দল, স্ট্যাটিক চেকপোস্ট ও অ্যামবুশ পার্টি মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। এছাড়াও নাইট ভিশন ডিভাইস, সার্চলাইট ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।

বাল্লা বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল ইসলাম বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও চোরাচালান বন্ধে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে টহল।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে কেউ যেন অবৈধভাবে ভারতে যেতে বা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযানও অব্যাহত থাকবে।

তিনি বলেন, বিশেষ পরিস্থিতিতে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। সীমান্ত এলাকায় কোনো সন্দেহভাজন ব্যক্তি বা অবৈধ কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প (বিওপি) অথবা টহল দলকে জানানোর আহ্বান জানাচ্ছি।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad