হবিগঞ্জ-মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান : ১ কোটি ৪৫ লাখ টাকার মালামাল জব্দ
Led Bottom Ad

হবিগঞ্জ-মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান : ১ কোটি ৪৫ লাখ টাকার মালামাল জব্দ

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

১৮/০৯/২০২৫ ০৯:৫২:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ ও মৌলভীবাজার সীমান্তে পৃথক অভিযানে ৫৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ কোটি ৪৫ লাখ টাকার বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য, মাদক ও যানবাহন জব্দ করেছে। এসব অভিযান পরিচালনা করে ৫৫ বিজিবির অধীনস্থ একাধিক টহল দল।


৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় একটি মিনি পিকআপ আটক করা হয়। তল্লাশিতে ভারত থেকে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ হিমায়িত গরুর মাংস উদ্ধার করা হয়। অন্যদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহলদল পৃথক তিনটি অভিযানে ভারতীয় মদ, বিপুল পরিমাণ চশমা, কসমেটিকস এবং একটি সাইকেল আটক করে। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৬২ লাখ ৩৬ হাজার টাকা। এছাড়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গুইবিল ও সাতছড়ি বিওপি এবং মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির বিশেষ অভিযানে ১১৩ কেজি ভারতীয় গাঁজা, বিপুল পরিমাণ সানগ্লাস, রেডিমেড ব্লাউজ পিস ও শাড়ি আটক করা হয়। এসবের আনুমানিক মূল্য প্রায় ৭১ লাখ ৮১ হাজার টাকা। জব্দকৃত সব পণ্য ও মাদকদ্রব্য হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানায় বিজিবি।


উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসেই ৫৫ বিজিবি পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে ৭ কোটি ২০ লাখ টাকার অধিক মূল্যের ভারতীয় পণ্যসামগ্রী, মাদক ও যানবাহন জব্দ করা হয়েছে

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad