শ্রীমঙ্গলের চা-শ্রমিকের মেয়ে আজ সাহিত্যের চাঁদ
Led Bottom Ad

শ্রীমঙ্গলের চা-শ্রমিকের মেয়ে আজ সাহিত্যের চাঁদ

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/১১/২০২৫ ০৪:০৪:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সংগীতা বোনার্জী। একজন চা শ্রমিক কন্যা এখন আলোকিত করলেন ইতিহাস। তিনি আন্তর্জাতিক স্বর্ণপদক লাভ করে দাপুটে জায়গা করে নিলেন বাংলাদেশের কাব্যভূমিতে। চায়ের রাজধানী শ্রীমঙ্গলে সবুজ পাহাড়,শিশিরভেজা সকাল আর চা-বাগানের ক্লান্ত মুখগুলো মিলে এক অনন্য জীবনের গল্প বলে।সেই গল্পের মধ্য থেকেই উঠে এসেছেন এক আলোকিত নাম— কবি সংগীতা বোনার্জী।


শ্রমিক পরিবারের কন্যা

চা-শ্রমিক পরিবারের কন্যা হয়েও তিনি গড়ে তুলেছেন এমন এক সাহিত্যজগত,যা আজ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে গর্বিত করেছে। সম্প্রতি তিনি পেয়েছেন আন্তর্জাতিক স্বর্ণপদক (সার্ক) কবি ও সাহিত্যিক–২০২৫ সম্মাননা। কবিতা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হয় এক বর্ণাঢ্য আয়োজনে।


শ্রমিক কন্যা থেকে আন্তর্জাতিক কবি!

কবি সংগীতা বোনার্জীর শৈশব কেটেছে সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ছোট এক চা-বাগান এলাকায়।সকালবেলা মা-বাবার চা পাতা তোলার কাজে চলে যেতেন,তিনি স্কুলে—এই ছিল তাঁর প্রতিদিনের জীবন। তবু ছোট্ট মেয়েটি তখন থেকেই অন্যরকম।কাগজে কলমে লিখতেন নিজের দেখা,নিজের ভাবনা,নিজের জীবনের বাস্তবতা।


সময়ের অনুভূতির ভাবনা।

সময়ের সঙ্গে সঙ্গে সেই কলমই হয়ে উঠেছে তাঁর আত্মার প্রকাশ,প্রতিবাদের ভাষা আর শিল্পের সৌন্দর্য। আজ তাঁর কবিতায় কথা বলে শ্রমজীবী মানুষের স্বপ্ন, ভালোবাসা,অবহেলিত সমাজের কান্না,আর নারীর আত্মমর্যাদার গর্বিত উচ্চারণ। তাঁর লেখা শুধু কবিতা নয়—এটি এক ইতিহাস,এক লড়াইয়ের কাব্য।


বিশ্বমঞ্চে শ্রীমঙ্গল

২০২৫ সালে সার্ক সাহিত্য পরিষদ তাঁকে স্বর্ণপদকে ভূষিত করে।বিচারকমণ্ডলী জানিয়েছেন,কবি সংগীতা বোনার্জীর লেখায় সামাজিক বাস্তবতা,মানবিক চেতনা ও হৃদয়ের গভীর অনুভব একসঙ্গে মিশেছে।


স্বীকৃতি ও অর্জন।

এই স্বীকৃতি শুধু একজন কবির ব্যক্তিগত অর্জন নয়,এটি বাংলাদেশের প্রান্তিক সমাজের মুখ উজ্জ্বল করা এক ঐতিহাসিক মুহূর্ত।


স্থানীয় আনন্দ ও অনুপ্রেরণা।

তাঁর এই সাফল্যে সিলেট জুড়ে বইছে গর্বের ঢেউ। সাহিত্য সংগঠন,সাংস্কৃতিক অঙ্গন,শিক্ষা প্রতিষ্ঠান—সব জায়গায় উচ্চারিত হচ্ছে একটাই নাম_কবি‌ সংগীতা বোনার্জী।


স্থানীয় সাহিত্যপ্রেমীরা বলছেন

“তিনি প্রমাণ করেছেন, প্রতিভা ও অধ্যবসায় থাকলে জন্ম নয়, কর্মই এত মানুষকে বড় করে।” অনেক তরুণ লেখক তাঁকে অনুসরণ করছেন। অনুপ্রেরণার প্রতীক হিসেবে। কেউ লিখছেন, “চা-বাগানের মেয়েটি আজ সাহিত্যের চাঁদ।”কেউ বলছেন_চা বাগানের নক্ষত্র।কেউ বলছেন, “তিনি আমাদের চোখে এক জীবন্ত প্রেরণা।”কেউ বলছেন_ চায়ের রাজধানীর অনন্যা। আর তিনি হলেন চায়ের দেশের স্বর্ণজয়ী চা-কন্যা।


ভবিষ্যতের পথচলা

কবি সংগীতা বোনার্জী এখন কাজ করছেন তাঁর নতুন কাব্যগ্রন্থ নিয়ে,যেখানে তিনি তুলে ধরছেন নারীর স্বাধীনতা,সমাজের নিঃশব্দ কণ্ঠ এবং মানুষের ভালোবাসার সূক্ষ্ম বর্ণনা। চা- শ্রমিকদের জীবন কথা। তাঁর স্বপ্ন—বাংলাদেশের প্রতিটি মেয়েকে যেন বিশ্বাস করানো যায়,যে কেউই নিজের জায়গা থেকে পৃথিবী বদলে দিতে পারে।


সংগ্রাম ও জীবনের জয়গান

চায়ের বাগানের শ্রমিক কন্যা আজ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। তাঁর হাতে যে কলম,তা শুধু কবিতা লেখে না—লেখে সংগ্রাম, স্বপ্ন আর জীবনের জয়গান।


চা- শ্রমিকের আলোকবর্তিকা

কবি সংগীতা বোনার্জী আজ চায়ের রাজধানীর আলোকবর্তিকা। যিনি দেখিয়েছেন—“প্রতিভা যদি সত্য হয়, আকাশও ছোট হয়ে যায়।”


চায়ের ঐতিহ্য প্রকাশ

তিনি চায়ের রাজধানীর সৌন্দর্য,চা বাগানের ইতিহাস, চা-শ্রমিকের জীবন কথা,চা- শ্রমিকের অশ্রু,চা বাগানের কান্না। তিনি বিশ্বের বুকে তুলে ধরতে চান চা- শ্রমিকদের বুকের নিঃশব্দ ব্যথার কথা।


একজন চা-শ্রমিক নারী।

তিনি একজন গুণী শিক্ষিকা।ঢাকা ডিপার্টমেন্টস অফ আর্কাইভস এন্ড লাইব্রেরীর অন্তর্ভুক্ত একজন সরকারি লেখক। একজন স্বর্ণজয়ী আন্তর্জাতিক কবি ও সাহিত্যিক।একজন মানবাধিকার সমাজ সেবিকা। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার অধীনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম শুরু করেছেন। সব ক্ষেত্রেই তিনি মানুষের সেবা করতে চান।


রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad