এবার এসিসির বড় দায়িত্ব পেলেন তামিম

এবার এসিসির বড় দায়িত্ব পেলেন তামিম

প্রথম ডেস্ক

২৪/০৮/২০২৬ ১১:২০:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়ে গেল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। এশিয়ার ক্রিকেট নিয়ে এবারের সভায় বেশ কিছু সিদ্ধান্তও হয়েছে। এসিসির সভাপতি পদে আগে শুধু এশিয়ার চারটি টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে পালাক্রমে বদল হতো। এখন থেকে এই তালিকায় যুক্ত করা হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকেও।

আগামীতে নিয়ম অনুযায়ী এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নেতৃত্বে দেখা যাবে আফগানিস্তানকেও। এছাড়া সবার সম্মতিতে এসিসির নতুন সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনি। পাশাপাশি, আগামী মেয়াদের (২০২৬-২০২৮) জন্য কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকে নতুন নির্বাহী বোর্ডের সদস্যও নির্বাচন করা হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এই প্রথমবার এসিসির কোনো সভায় অংশ নিয়েছেন। তাকে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়।

এশিয়ান ক্রিকেটের ঐক্য ও ভবিষ্যৎ নিয়ে এসিসি সভাপতি সৈয়দ মহসিন রাজা নকভি সভায় বলেন, ‘এশিয়ায় ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি বিভিন্ন দেশ, সংস্কৃতি ও প্রজন্মকে এক সুতোয় বাঁধার একটি মাধ্যম। আমাদের আজকের এসব সিদ্ধান্ত এশিয়ার ক্রিকেটকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে।’


রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad