শচীনের ২২ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন রোহিত
ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে দীর্ঘ ২২ বছর ধরে অটুট থাকা রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা। স্বদেশী কিংবদন্তী শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়লেন এই ভারতীয় তারকা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে এই রেকর্ড গড়তে রোহিতের প্রয়োজন ছিল মাত্র ২ রান। ব্যাট করতে নেমে মাত্র ৪ বল খেলেই এই রেকর্ড স্পর্শ করেন তিনি।
এজন্য রোহিতকে খেলতে হয়েছে ২০২ ইনিংস। অন্যদিকে শচীনের লেগেছিল ২১৪ ইনিংস, যে কীর্তি তিনি গড়েছিলেন ২০১৪ সালে।
ওয়ানডেতে ওপেনার হিসেবে ১০ হাজার রান করা মাত্র চতুর্থ ব্যাটার রোহিত। তার আগে শচীন ছাড়াও এই কীর্তি ছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়ার। গেইলের লেগেছিল ২৬৮ ইনিংস, আর জয়সুরিয়ার ৩০৩ ইনিংস।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: