‘প্রথম সিলেট’ এর সেপ্টেম্বর মাসের সেরা প্রতিনিধি মাধবপুরের রাজীব
Led Bottom Ad

‘প্রথম সিলেট’ এর সেপ্টেম্বর মাসের সেরা প্রতিনিধি মাধবপুরের রাজীব

প্রথম ডেস্ক

১২/১০/২০২৫ ১৫:৫৬:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‘সত্য বলার শানিত প্রয়াস’- এই শ্লোগানকে সামনে রেখে সিলেট থেকে প্রকাশিত নতুন ধারার অনলাইন নিউজ পোর্টাল prothomsylhet.com এর সেপ্টেম্বর মাসের সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মাধবপুর প্রতিনিধি রাজীব দেব রায় রাজু। ৩ অক্টোবর পোর্টাল সম্পাদক দেবব্রত রায় দিপন এই তথ্য নিশ্চিত করে মাধবপুর প্রতিনিধিকে অভিনন্দনসহ শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রতিদিনের চলতি ঘটনার সবিস্তার বিবরণসহ প্রতিটি সংবাদ লেখনীতে বানান রীতি, বাক্য গঠন এবং ভিন্নভাবে পরিবেশন করার কারণে সম্পাদকীয় বোর্ডের সিদ্বান্ত মোতাবেক সেপ্টেম্বর মাসে আপনাকে সিলেট বিভাগের সেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হলো। 

একইসাথে সম্পাদকীয় পরিষদের পূর্বঘোষিত সিদ্বান্ত মোতাবেক সেরা প্রতিনিধির সম্মানী ১০ অক্টোবর আপনার বিকাশ নাম্বারে প্রেরণ করা হয়েছে।

 সম্পাদকীয় পরিষদ আশা প্রকাশ করে, আগামীতেও ঘটনার যথাসময়ে আপনার সংবাদ প্রেরণের পাশাপাশি স্থানীয় সমস্যা ভিত্তিক নিউজ পরিবেশনের মধ্য দিয়ে আপনার যাত্রা অব্যাহত রাখবেন। 

উল্লেখ্য এর আগে আগষ্ট মাসে সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন তাহিরপুর প্রতিনিধি শামছুল আলম অখঞ্জি।


Rajib Dev Roy Raju of Madhabpur Named Best Reporter of September by ‘Prothom Sylhet’


Following the slogan “An Honest Effort to Speak the Truth”, Rajib Dev Roy Raju, the Madhabpur correspondent, has been selected as the Best Reporter for September by the newly launched Sylhet-based online news portal, prothomsylhet.com. On October 3, Portal Editor Debbrata Roy Dipon confirmed the news and sent congratulations and best wishes to the Madhabpur correspondent.


In the congratulatory message, the editor stated that due to Raju’s detailed coverage of daily events, careful attention to spelling, sentence structure, and unique presentation style in every report, the editorial board decided to select him as the best reporter for the Sylhet division in September.


As per the editorial board’s prior announcement, the award for the best reporter was sent via bKash to his number on October 10.


The editorial board expressed hope that Raju will continue his reporting journey by submitting timely news updates and covering local issues in the future.


It is notable that in August, the Best Reporter award was given to Tahirpur correspondent Shamsul Alam Akhanji.

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad