জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন ও প্রার্থীদের চিত্র

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন ও প্রার্থীদের চিত্র

প্রথম ডেস্ক

২৩/০৮/২০২৬ ২২:৩২:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষে নতুন মহাসচিব নির্বাচনের দৌড় জোরদার হয়েছে। ৮ জন প্রার্থীর মধ্যে ৫ জনই নারী। আঞ্চলিক পর্যায়ক্রমিক রীতির কারণে এবার লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের প্রার্থীদের সম্ভাবনা বেশি।


প্রার্থীদের তালিকা:

ক্যারোলিন রদ্রিগেস-বিরকেট (গায়ানা): সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি।

রেবেকা গ্রিনস্প্যান (কোস্টারিকা): ইউএনসিটিএডি (UNCTAD)-এর প্রধান ও সাবেক ভাইস প্রেসিডেন্ট।

মিশেল বাশেলেত (চিলি): চিলির সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের সাবেক মানবাধিকার বিষয়ক প্রধান।

মারিয়া ফার্নান্দা এসপিনোসা (ইকুয়েডর): জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনের সাবেক সভাপতি।

ইভোনে আ-বাকি (ইকুয়েডর): ওয়াশিংটন ও কাতারে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ কূটনীতিক।

রাফায়েল গ্রোসি (আর্জেন্টিনা): আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক।

মাকি সাল (সেনেগাল): সেনেগালের সাবেক প্রেসিডেন্ট।

ওলারা ওতুনু (উগান্ডা): জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রটারি জেনারেল।


যেভাবে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হয়:

১. নিরাপত্তা পরিষদের ভোট গ্রহণ: নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশ প্রার্থীদের জন্য গোপন 'অনানুষ্ঠানিক ভোটাভুটি' (Straw Polls)-তে অংশ নেয়।

২. ন্যূনতম সমর্থন ও ভেটো: একজন প্রার্থীকে বিজয়ী হতে হলে কমপক্ষে ৯টি সদস্য দেশের সমর্থন পেতে হয় এবং কোনো স্থায়ী ৫ সদস্য (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও ফ্রান্স) ভেটো দিতে পারবে না।

৩. সাধারণ পরিষদের অনুমোদন: নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে একজব প্রার্থীকে সুপারিশ করলে জাতিসংঘ সাধারণ পরিষদ ভোটাভুটির মাধ্যমে তাকে চূড়ান্ত মহাসচিব হিসেবে নিয়োগ দেয়।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad