সরকারের উন্নয়ন সেমিনারে সুনামগঞ্জের গণমাধ্যমকর্মীদের তীব্র ক্ষোভ

সরকারের উন্নয়ন সেমিনারে সুনামগঞ্জের গণমাধ্যমকর্মীদের তীব্র ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৪/১০/২০২৬ ১০:৪৩:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সরকারের প্রথম ছয় মাসের সাফল্যের ধারাবাহিকতায় ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে। শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা হাছিনা আক্তারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। সিলেট আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য দেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের তথ্য কর্মকর্তা মো. আকিকুর রেজা চৌধুরী ও সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ।

সেমিনারের উন্মুক্ত আলোচনায় সুনামগঞ্জের জেলা প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের যোগাযোগ ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের বিভিন্ন বিষয় উঠে আসে। গণমাধ্যমকর্মীদের ক্ষোভ প্রকাশ করে বলেন সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচার করার দায়িত্ব গণমাধ্যমকর্মীদের কিন্ত বর্তমান জেলা প্রশাসক গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলেন।  সরকারের সাফল্য বা পরিকল্পনার কথা গণমাধ্যমকর্মীদের অবগত করেন নি । 

সেমিনারে উপস্থিত সাংবাদিকেরা অভিযোগ করেন, জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে গণমাধ্যমকর্মীদের সঠিক তথ্য প্রদান ও পেশাগত কাজে সহযোগিতা করার পরিবর্তে প্রায়ই অবমূল্যায়ন করা হয়। স্থানীয় সংবাদকর্মীদের এড়িয়ে চলা এবং গুরুত্বপূর্ণ তথ্য সময়মতো না পাওয়ার কারণে পেশাগত দায়িত্ব পালনে নানা বাধার সম্মুখীন হতে হয় বলে তারা অভিযোগ তোলেন।

সেমিনারে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কর্মসূচির বিষয় তুলে ধরেন। তারা বলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে এবং শাল্লা উপজেলা থেকে কৃষক কার্ডের উদ্বোধন করা হয়েছে। স্বল্প সময়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের জন্য বক্তারা সরকারের প্রশংসা করেন।

বক্তারা বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

আলোচনায় বক্তারা আরও বলেন, রাষ্ট্রকে অকার্যকর করার লক্ষ্যে একটি চক্র বিভিন্নভাবে ‘মব’ তৈরির চেষ্টা করছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সেমিনারে সুনামগঞ্জের কৃষি, ধানের ন্যায্যমূল্য, হাওরের মৎস্যসম্পদ এবং জেলার শিক্ষাব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান গণমাধ্যমকর্মীরা। পাশাপাশি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং দুর্নীতি প্রতিরোধে নেওয়া উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।


লতিফুর রহমান রাজু-রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad