মধ্যনগরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নতুন কমিটি

মধ্যনগরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নতুন কমিটি

নিজস্ব প্রতিনিধি. মধ্যনগর

০৪/১০/২০২৬ ১১:০৯:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের মধ্যনগরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা শাখার দ্বিবার্ষিক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. আসরাফ উদ্দিন হিল্লোলকে সভাপতি ও মো. বিদ্যা মিয়াকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় মধ্যনগর বাজারে আসরাফ উদ্দিনের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির আহ্বায়ক মো. আসরাফ উদ্দিন হিল্লোলের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আতিউর রহমান চৌধুরী আতিকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন।

সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেট প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া হাওরভিত্তিক পর্যটনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রকৃত কৃষকদের প্রণোদনা, দুর্গম হাওর এলাকায় স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন এবং নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে নদী-নালা, খাল-বিল দখলমুক্ত করা, প্রকৃত জেলেদের মৎস্য আহরণের অধিকার নিশ্চিত করা এবং জলাশয় ইজারা প্রক্রিয়ায় অনিয়ম বন্ধের আহ্বান জানান বক্তারা।

বক্তারা মধ্যনগর উপজেলা কেন্দ্রিক হাওর উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়ন এবং এসব প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন ও পরিবেশপ্রেমী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন মো. মনিরুল ইসলাম, মুসাব্বির আহমদ, হাজী মো. আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল নোমান সুমন, আতিউর রহমান চৌধুরী আতিক ও খসরুজ্জামান কবির।

যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কানু, সাংগঠনিক সম্পাদক কাইয়ূম বাদশা ও জিহাদ মিয়া, অর্থ সম্পাদক মোশাহিদ মিয়া, বাঁধ বিষয়ক সম্পাদক শাহীন আলম ও সুরুজ মিয়া, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক মো. সুজন মিয়া এবং নির্বাহী সদস্য হিসেবে লুৎফুর রহমানসহ মোট ৩৫ সদস্যের কমিটি গঠন করা হয়।

প্রীতম দাস/ রত্না বাউরি/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad